IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণাপদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতানোরে শিক্ষার্থীদের জলবদ্ধতায় চরম ভোগান্তিফুলবাড়ীতে কেন্দ্রীয় কালিমন্দির থেকে কেন্দ্রীয় শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিতমহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণরাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম’

‘সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম’

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ এক দশকের সম্পর্কের ভাঙনের পর বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাকিরা প্রকাশ্যে মন্তব্য করলেও পিকে এতদিন চুপই ছিলেন। তবে এবার নীরবতা ভেঙেছেন স্প্যানিশ এ তারকা ফুটবলার। স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

দীর্ঘদিন নীরব থাকা প্রসঙ্গে সাক্ষাৎকারে পিকে বলেন, নিজের সন্তানের জন্য যেটা সবচেয়ে ভালো, অভিভাবক হিসেবে সবার সেটাই করা উচিত। আমি আমার সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। বাবা হিসেবে আমি এই বিষয়টাকেই প্রাধান্য দিয়েছি।

প্রায় দীর্ঘ এক দশকের সম্পর্কের ভাঙনের পর কেমন আছেন জানতে চাইলে পিকে জানান, তিনি খুবই ভালো আছেন এবং ভবিষ্যতে যেটা করতে মন সায় দেবে সেটাই করবেন।

বিচ্ছেদের ইস্যুতে একসময়ে ভক্তদের কাছে জনপ্রিয় পিকের ব্যক্তিত্ব যেন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডিয়ায় নিজের সম্পর্কে নেতিবাচক প্রচারণা নিয়ে পিকে বলেন, আমি নিশ্চয়ই ভক্তদের কাছে নিজের ব্যক্তিত্ব ঠিক করতে টাকা খরচ করব না। আমাকে যারা সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা আমাকে চেনে। বাকিরা কী ভাবল আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়।

অন্যদিকে স্পেনের সংবাদপত্র এল পেরিওডিকোর মতে, বার্সেলোনা ছেড়ে সন্তানসহ মিয়ামিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা। ধারণা করা হচ্ছে, আগামী ১ এপ্রিল মিয়ামিতে চলে যাবেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930