IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২২

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২২


ধূমকেতু নিউজ ডেস্ক : শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্য। ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেন আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স।

স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে এ ঘূর্ণিঝড় আঘাত হানে রাজ্যগুলোতে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিহতদের মধ্যে ৭ জনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি নিহতরে বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির।

শনিবার টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে রাতারাতি একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে। তারা শিগগির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ করবে। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে।

টেনেসির বাইরে আরকানসাস অঙ্গরাজ্যেও ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছে। রাজ্যটির ক্রস এবং পোলাস্কি কাউন্টিতেই ওই পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এর বাইরে ইলিনয়ের বোনি এবং ক্রফোর্ড কাউন্টিতে নিহত হয়েছে ৪ জন, ইন্ডিয়ানার সুলিভান কাউন্টিতে নিহত হয়েছে ৩ জন মিসিসিপির পন্টোট্যাক কাউন্টিতে নিহত হয়েছে ১, আলাবামার ম্যাডিসন কাউন্টিতে ১ এবং টেনেসির টিপটন কাউন্টিতে নিহত হয়েছে আরও ১ জন।

আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহর চারজন লোক মারা গেছে। ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।

কেন্দ্রীয় আরকানসাসেও শুক্রবারের ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্যান্ডার্স। আবহাওয়াবিদরা বলেছেন, একটি ঘূর্ণিঝড় নর্থ লিটল রকের ওপর দিয়ে বয়ে গেছে। এতে দালান ধসে কমপক্ষে তিনজন মারা গেছে এবং কয়েক ডজন আহত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে স্যান্ডার্স বলেছেন, ‘আজ আরকানসাস রাজ্যের জন্য একটি কঠিন দিন ছিল। কিন্তু ইতিবাচক দিক হলো আরকানসাস এবং আরকানসাসবাসীরা শক্ত এবং দৃঢ় মানসিকতার। আমাদের চলার পথে যে বাধাই আসুক না কেন আমরা ফিরে আসব এবং এগিয়ে যেতে থাকব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31