IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> দূষিত ১০ শহরের ৯টিই ভারতের

দূষিত ১০ শহরের ৯টিই ভারতের

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কিছু শহরে দিন দিন দূষণের পরিমাণ বাড়ছেই। ঘন ধোঁয়াশায় ঢাকা রাজধানী দিল্লিকে এখন গ্যাস চেম্বারের সঙ্গেও তুলনা করা হয়। এর সঙ্গে আবার পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।

যতই দিন যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এর মধ্যেই আশঙ্কাজনক তথ্য সামনে এলো। এক সমীক্ষায় উঠে এসেছে যে, প্যারিস চুক্তির আওতায় থাকা দেশগুলোর মধ্যে মোট ১০টি দূষিত শহরের মধ্যে নয়টিই রয়েছে ভারতের।

এর পেছনে রয়েছে যে যে কারণ থাকতে পারে তার একটি খসড়া পেশ করেছে ব্যাংক অব আমেরিকা সিকিওরিটিস। সেখানে বলা হয়েছে, ডিজেলের গ্রহণক্ষমতা কমানো, প্রাকৃতিক গ্যাস বাড়ানো, গঙ্গা নদী পরিস্কার করা ও শক্তি উৎপাদনে আরও দক্ষতা বাড়ানো এগুলোই দূষণ বাড়ানোর অন্যতম কারণ। বিশ্বে সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে শুধুমাত্র বাতাসই দূষিত নয়, এর মধ্যে পানি ও শব্দ দূষণও মাত্রা ছাড়িয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিশ্ব উষ্ণায়ণ প্রতিরোধে ভারতসহ ১৮৮টি দেশের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি হয়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসার প্রক্রিয়া শুরু হয়। ২০১৯ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে প্য়ারিস চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা।

বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, ২০১৩ সালে দূষণের কারণে ভারতের উৎপাদনক্ষমতা ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের পরিসংখ্যান ৩৩ থেকে ৩৫ শতাংশের মধ্যে কমিয়ে আনায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত।

২০১৯ সালেও বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে ৭টিই ছিল ভারতে। সবচেয়ে দূষিত শহর গুরুগ্রাম। গ্রিনপিসে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০১৮ সালে দূষিত শহরের তালিকায় সবার উপরে রয়েছে গুরুগ্রাম। শীর্ষ পাঁচে আরও তিনটি ভারতীয় শহর ছাড়াও রয়েছে পাকিস্তানের ফয়সালাবাদ। দূষিত শীর্ষ ৩০টি শহরের মধ্যে ২২টিই ভারতের।
অপরদিকে চীনের রয়েছে পাঁচটি, পাকিস্তানের দুটি ও বাংলাদেশের একটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31