IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> আল আকসা মসজিদে ইসরায়েলি হামলায় ওআইসি’র নিন্দা

আল আকসা মসজিদে ইসরায়েলি হামলায় ওআইসি’র নিন্দা

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। এই মসজিদ মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান। এখানে হামলা চালানো একটি নিন্দনীয় ঘটনা বলে মন্তব্য করেছে সংস্থাটি।

শনিবার সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এ মন্তব্য করেন ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা।

আল আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়। ওআইসির মহাসচিব বলেন, জেরুজালেম আল কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ ও ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। আর এই শহরে অবস্থিত আল আকসা মসজিদও পুরোটা ফিলিস্তিনের অংশ এবং মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

তিনি ওই মসজিদে রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাস চলার মধ্যেই গত বুধবার টানা দ্বিতীয় রাতে আল আকসা মসজিদে মুসল্লিদে হামলা চালায় ইহুদীবাদী সেনারা। মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সূত্র : আরব নিউজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31