IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> জাতীয় >> রেললাইনের আধুনিকায়ন না হলে ফিরবে না গতি

রেললাইনের আধুনিকায়ন না হলে ফিরবে না গতি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দ্রুত গতির ইঞ্জিন ও কোচ। তবে রেললাইনের আধুনিকায়ন ছাড়া ট্রেনের গতি বাড়বে না বলে মনে করছেন প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলেই। তারা বলছেন, রেলের বরাদ্দ বাড়লেও যথাযথ ট্র্যাক নির্মাণ করা না হলে ভেস্তে যেতে পারে সকল আয়োজন।

সর্বোচ্চ গতির ট্রেন চলাচল করে ঢাকা-চট্টগ্রাম রেলপথে। এই গতি ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলেমিটার। গড় গতি ৬৮ কিলোমিটার। নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হওয়ার পরও সেবার পরিধি বাড়ছে না ট্রেনের গতির কারণে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র কৌশল প্রকৌশলী ফকির মো. মহিউদ্দিন বলেন, আমার ইঞ্জিন ও কোচ দুটোই ১২০ কিলোমিটারে আছে কিন্তু আমার ট্রাক আছে সর্বোচ্চ ৮০ কিলোমিটারের। তা আবার সব জায়গাতে নেই। কাজেই আমি যদি বলি গতি বাড়বে, সেটা কোন তথ্যের ভিত্তিতে বলবো।

গতি ধীর হওয়ার কারণ পুরাতন রেললাইন। তাই রেললাইন আধুনিক করার দাবি শ্রমিক নেতাদের।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের মহাসচিব সিরাজুল ইসলাম বলেন, যেহেতু সরকার বাজেট দিয়েছে, সেটা করার মতো তারা সে অবস্থায় আছে। তাই গতি বাড়ানোর জন্য রেললাইনের আধুনিকীকরণ করা প্রয়োজন।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডবল লাইনের কাজ শেষ হয়েছে। তারপরও নতুন লাইনে ট্রেনের গতি না বাড়ানো যায়নি। এখন চলছে ডুয়েল গেজ স্থাপনের কাজ। এতেও ট্রেনের গতি বাড়বে না বলে মনে করেন যাত্রীরা।

বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এখানে কিন্তু গতি কোনভাবেই বাড়ছে না। বরং কোন কোন ট্রেনের ক্ষেত্রে গতি আগের চেয়ে কমে আসছে। ফলে যাত্রীদের কাঙ্খিত সেবা সেটা বিঘ্নিত হচ্ছে। আমি মনে করি, বিষয়টি সরকারের গভীরভাবে ক্ষতিয়ে দেখা প্রয়োজন।

দেশে ১২০ কিলোমিটার গতির ইঞ্জিন ও কোচ আসছে। প্রচলিত রেললাইনে গড় গতি ৭০ কিলোমিটারের নিচে আটকে আছে। এমন পরিস্থিতিতে কাঙ্খিত সেবা দেয়া সম্ভব হবে না বলে মত সকলের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31