IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইমরান ইস্যুতে বিপাকে পাকিস্তান সরকার

ইমরান ইস্যুতে বিপাকে পাকিস্তান সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও প্রকাশ্যে পাকিস্তান সরকারের সঙ্গে সুপ্রিমকোর্টের মতবিরোধ। ইমরান খানের গ্রেফতার ইস্যুতে সর্বোচ্চ আদালতের অবস্থান বিপাকে ফেলেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে।

ক্ষমতাসীনদের অনেকেই প্রকাশ্যে আদালতের সমালোচনাও করছেন। প্রশ্ন উঠেছে— সরকারের কর্তৃত্ব নিয়েও। খবর রয়টার্সের।

ইমরান খানকে গ্রেফতার ইস্যুতে যখন টালমাটাল পাকিস্তান, তখনই দৃশ্যপটে দেশটির সুপ্রিমকোর্ট। ইসলামাবাদ হাইকোর্ট বৈধ বললেও পিটিআইপ্রধানকে গ্রেফতার বেআইনি বলছেন সর্বোচ্চ আদালত।

এই রায়ে স্পষ্ট হলো— পাকিস্তান সরকার ও সুপ্রিমকোর্টের মতবিরোধ। ইমরান সমর্থকরা বিজয় উৎসব করলেও প্রকাশ্যেই সর্বোচ্চ আদালতের সমালোচনা করছেন ক্ষমতাসীনদের অনেকেই। মনে করা হচ্ছে, সুপ্রিমকোর্টের এই রায়ে প্রশ্নের মুখে পড়েছে পাক সরকারের কর্তৃত্ব, চাপে ফেলবে দেশটির সামরিক বাহিনীকেও।

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা নিরসনে, সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ এই প্রথম নয়। এর আগেও কয়েকবার সরকারের মুখোমুখি দাঁড়ায় সর্বোচ্চ আদালত। যদিও কেউ কেউ বলছেন, এতে স্পষ্ট হয়েছে— দেশটির বিচার বিভাগের স্বাধীনতা।

গত বছর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেন প্রধান বিচারপতি। অর্থনৈতিক সংকটের অজুহাতে সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইলেও বাধা হয়ে দাঁড়ান সুপ্রিমকোর্ট। স্বপ্রণোদিত হয়ে ১৪ মে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

ওয়াশিংটন উড্রো উইলসন সেন্টার মাইকেল কুগেলম্যান বিশ্লেষক বলেন, পাকিস্তানের সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক সংকটে সুপ্রিমকোর্ট স্বাধীনভাবে ও স্বপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সরকারের প্রাদেশিক নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিকল্পনাকেও থামিয়ে দিয়েছে। এবার ইমরান খানের গ্রেফতারের বৈধতা নিয়ে তুলল প্রশ্ন।

অবশ্য সুপ্রিমকোর্টের সঙ্গে দ্বন্দ্ব লুকাননি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ছড়ানোর অভিযোগ তোলেন পাক প্রধানমন্ত্রী। এমনকি সংসদে আদালতের ক্ষমতা হ্রাসে বিলও পাস হয়।

এর আগে ইমরান খান সরকারেরও মুখোমুখি দাঁড়িয়েছিলেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। তৎকালীন ডেপুটি স্পিকার, বিরোধীদের অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল করলে তা বেআইনি ঘোষণা করেন আদালত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31