IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইমরান খানসহ ৮০ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইমরান খানসহ ৮০ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির অন্তত ৮০ জন নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউল্লাহ বলেন, ইমরান খান ও বুশরা ছাড়া পিটিআই নেতাদের মধ্যে এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আসাদ উমার, মালিকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।

আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনোভাবেই পাকিস্তান ত্যাগের অনুমতি পাবেন না।

এর আগে বুধবার (২৪ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।

গত বছরের এপ্রিলে পার্লামেন্টে হওয়া আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার অভিযোগ, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী। আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশও করছেন তিনি। এরই মধ্যে তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা করা হয়েছে।

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে গত ৯ মে পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেনাবাহিনীর কয়েকটি স্থাপনায় ভাঙচুরের খবরও পাওয়া যায়। কয়েক দিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে।

সম্প্রতি পিটিআইয়ের একাধিক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বুধবার তার দল ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেক্রেটারি আসাদ উমার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তিনি পিটিআই সদস্য থাকবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31