IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘এখন শুধু ধাক্কা দিলেই সরকার পতন সম্ভব’

‘এখন শুধু ধাক্কা দিলেই সরকার পতন সম্ভব’

ধূমকেতু নিউজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার এখন দেউলিয়া হয়ে গেছে। অর্থনৈতিক মন্দায় পড়ে তারা এখন রিকশাচালকের অর্থ নিয়ে তহবিল করতে চায়। সরকার পতন হওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেছে। এখন শুধু ধাক্কা দিলেই সরকার পতন সম্ভব।

শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্রচিন্তা এবং গণসংহতি আন্দোলন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবার মিলিত সংগ্রাম যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সরকার পালানোর পথ পাবে না। ১৫ দিনের মধ্যে তাদের পতন হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জোরাল লড়াই করতে হবে। জনগণের সরকার যদি গঠন করা হয় তাহলে অর্ধেক মূল্যে শিক্ষা, চিকিৎসা, মানবাধিকারের সবকিছু প্রতিষ্ঠা করা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন দিতে হবে। এদের পায়ের তলার মাটি খসে যাচ্ছে। এরা ত্রাস সৃষ্টি করে ভয় দেখায়। আসলে এরা নিজেরাই ভয়ে আছে। একদিন জনগণ এই সরকারকে বিচারের আওতায় আনবে।

রাষ্ট্রচিন্তার সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, সরকার মানুষকে বিভক্ত করছে। এরা বিভাজনের রাজনীতি করছে।

ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর বলেন, আমরা কোটা আন্দোলনে জয়লাভ করেছি, আমরা নিরাপদ সড়ক আন্দোলনে ছিলাম, এখন আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে। সরকার সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। সরকার ভয়ংকর খেলা খেলছে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নতুন নতুন আঁতাত করছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও শ্রমিক নেতা তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, ভাসানী পরিষদের নেতা ইউনুস মৃধা, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভুইয়া, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আতাউল্লাহ, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

ভাসানী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু সমাবেশের লিখিত বক্তব্য পাঠ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31