IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাতের আঁধারে বাসরঘর থেকে পালাল বর-কনে

রাতের আঁধারে বাসরঘর থেকে পালাল বর-কনে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাতের আঁধারে আয়োজন চলছিল বাল্যবিয়ের। খবর পেয়ে রাতেই বিয়েবাড়িতে অভিযানে যান ইউএনও। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বাসরঘর থেকে দৌড়ে পালিয়ে যান বর-কনে। সেই সঙ্গে বিয়েবাড়ি ছেড়ে সবাই পালিয়ে যান।

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।

ইউএনও তমাল হোসেন জানান, মামুদপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী এলাকা দুধগাড়ী গ্রামের মো. আনোয়ার হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নূপুরের (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল।

বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বিয়েবাড়ির লোকজন তাদের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ সবাই দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং পরে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান এভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31