IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> তিন মসলা খেলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়বে

তিন মসলা খেলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়বে

ধূমকেতু নিউজ ডেস্ক : আর কয়েকদির পর থেকেই গরম শুরু হবে। সে সময় একটু বেখেয়ালি অনিয়মে হয়ে যেতে পারে শরীরের ব্যাপক ক্ষতি। কিছু মসলা রয়েছে যা খেলে হতে পারে ব্রেন স্ট্রোকের মতো ঘটনা। প্রচণ্ড গরমে খাবারের বিষয়ে নিতে হবে বাড়তি সতর্কতা। তেল মসলা তো ছোঁয়াই যাবে না। গরমে তেল-মসলা খেতেও নিষেধ করেছেন চিকিৎসকেরা। কিছু মসলা রয়েছে যা খেলে হতে পারে ব্রেন স্ট্রোকও। তাই খাবারে বেশি মসলা না খাওয়াই ভালো।

লাল মরিচের গুঁড়া : মরিচের গুঁড়া ব্যবহার খুবই পরিচিত। মাংস হোক বা অন্য যে কোনো রান্না, টকটকে লাল না হলে খেয়ে যেনো মজাই নেই। মন যেন ভরে না। কিন্তু জানেন কি, পেট গরম করে এই গুঁড়া মসলা। শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই যতটা পারবেন এই মসলা এড়িয়ে চলুন। রান্নায় ব্যবহার করলেও একেবারেই সামান্য।

রসুন : রসুন খাবারের স্বাদ বাড়ালেও গরমে তা শরীরের জন্য বিষ। গরমকালে এমনিতেই শরীর থাকে গরম। তার ওপর রসুন শরীরকে আরও গরম করে তোলে। শরীরের তাপ হঠাৎ করে বাড়লে হতে পারে হিট স্ট্রোক। তাই হিট স্ট্রোকের আশঙ্কা কমাতে রান্নায় রসুনের ব্যবহার কম করুন।

গোল মরিচের গুঁড়ো : যেকোনো খাবারে গোল মরিচের গুঁড়া দিলে, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। স্বাদ বাড়ালেও গ্রীষ্মে এ মসলা এড়িয়ে যাওয়াই ভালো। গোলমরিচ শরীর গরম করে। আর এই ভ্যাপসা গরমে শরীর ঠান্ডা রাখা দরকার। তা না হলে যেকোনো সমস্যা হতে পারে।

বিশেষ করে যারা বাইরে কাজে যান, তাদের কম মসলাযুক্ত খাবার খাওয়া উচিত। এই গরমে যতটা পারবেন লাইট খাবার খান। লক্ষ্য রাখবেন এই সব মসলা যাতে রান্নায় কম দেওয়া হয়। এই মসলাগুলো শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। রান্নায় বেশি পরিমাণে এগুলোর ব্যবহার হিট স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

হিট স্ট্রোক ঝুঁকি থেকে বাঁচতে এই সতর্কতাগুলো অবশ্যই মেনে চলুন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31