IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মুসল্লিদের বিক্ষোভ

শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মুসল্লিদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাটার মোড়ে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লিরা, মাদরাসার ছাত্র ও শিক্ষকরা ।

শুক্রবার (১২ জুলাই) জুম্মার নামাজ পর বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদরাসার শিক্ষক ও ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের বাটারমোড় এলাকায় একত্র হয়। এখানে মদের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন করেন।

এতে বক্তব্য রাখেন নুকালি ক্যাডেট মাদরাসার পরিচালক ও শিক্ষক মওলানা রাশেদুল হাসান, বাড়াবিল মাদরাসার প্রধান শিক্ষক মওলানা ফুয়াদ হাসান, দ্বারিয়াপুর বায়তুল মকাদ্দেস জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা নুর আলম, দ্বারিয়াপুর জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা আবুল হাসান, শাহজাদপুর সরকারি কলেজের ইমাম হাফেজ মওলানা মোস্তফা সরকার, মওলানা মাসুদ রানা ও শাহজাদপুর পল্লি বিদ্যুৎতের পরিচালক ফারুক সরকার।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করছে। ফলে শাহজাদপুরের অলিতে-গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। অনেক মেধাবী সন্তান নেশায় আশক্ত হয়ে পড়ায় ওই পরিবার গুলা ধংস হয়ে পরছে । এছাড়া আমাদের
মনে রাখতে হবে, বর্তমানে আমাদের যুব সমাজ অসংখ্য সংকট ও সমস্যায় জর্জরিত। এ সব সংকট ও সমস্যার মধ্য হতে অন্যতম সংকট ও সমস্যা হলো মাদক সেবন ও নেশা করা। ইসলামে সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ হলেও ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে।

তাই তরুণ সমাজকে রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবি জানান তারা।

শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, মদের দোকান বন্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়া আমাদের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিচ্ছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31