IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানে ২৯ ব্যক্তির ফাঁসি কার্যকর

ইরানে ২৯ ব্যক্তির ফাঁসি কার্যকর

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত দুটি কারাগারে কমপক্ষে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এইচআরএনজিও) অনুসারে, গেজেলহেসার কারাগারে ২৬ জন ও কারাজ কেন্দ্রীয় কারাগারে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এইচআরএনজিওর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল-ইরানের মধ্যে উত্তেজনা বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বর্তমানে বন্দীদের গণহত্যা ও ইরানে দমন-নিপীড়নে নিযুক্ত রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৯ জনের মধ্যে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার অভিযোগে। বাকি সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগে। বাকি তিনজনের ফাঁসি হয়েছে ধর্ষণের অভিযোগে।

অধিকার গোষ্ঠীটি বুধবার আরও দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবেদন পেয়েছে। তবে এখন পর্যন্ত প্রতিবেদনটি যাচাই করতে পারেনি এইচআরএনজিও।

সংগঠনটি আরও উল্লেখ করেছে, গত ৬ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে এক মাসে ইরানে কমপক্ষে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফলে ২০২৪ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মোট সংখ্যা বুধবার পর্যন্ত ৩৩৮ এ পৌঁছেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরান ২০২৩ সালে ৮৫৩টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সংখ্যাটি আট বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালে ৬৪ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মাদক-সম্পর্কিত অপরাধ, ডাকাতি ও গুপ্তচরবৃত্তিসহ আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট নয় এমন অপরাধের জন্য।

এদিকে গত সপ্তাহে তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েলি হত্যার অভিযোগের পর থেকে ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এ জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31