IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> নাইজেরিয়ায় কয়েকশ স্কুলশিক্ষার্থীকে অপহরণের দাবি বোকো হারামের

নাইজেরিয়ায় কয়েকশ স্কুলশিক্ষার্থীকে অপহরণের দাবি বোকো হারামের

ধূমকেতু নিউজ ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত শুক্রবার একটি স্কুলে হামলার পর নিখোঁজ থাকা প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করেছে দেশটির সন্ত্রাসী সংগঠন বোকো হারাম।

মঙ্গলবার সংগঠনটির এক নেতার পাঠানো অডিওবার্তায় ওই শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করা হয়েছে।

শুক্রবার রাতে কানকারা জেলায় সরকারি বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ে একে-৪৭ রাইফেল নিয়ে একটি দল ঝড়ের বেগে ভেতরে ঢোকে।

অন্তত ৩০০ স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে এক অভিভাবক ও স্কুলকর্মী জানিয়েছেন। প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির নিজ এলাকায়ই এ হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বা অপহৃত হয়েছেন তা নির্ধারণ করতে ও তাদের খুঁজে বের করতে তারা সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে কাজ করছেন।

দলটির সঙ্গে গোলাগুলির সময় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

বুহারি বলেন, একটি বনের মধ্যে বিমানবাহিনীর সহায়তায় সেনাবাহিনী অপহরণকারীদের শনাক্ত করতে পেরেছে। তাদের সঙ্গে গুলিবিনিময় ঘটেছে।

তিনি বলেন, স্কুলশিক্ষার্থীদের ওপর ডাকাত দলের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ডাকাত দল মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি করে এবং স্কুলে ঢোকার চেষ্টা করে। সেনাবাহিনীর সহায়তায় আমাদের লোকজন তাদের সঙ্গে দেড় ঘণ্টার গুলিবিনিময় করে।

মঙ্গলবার শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করে কণ্ঠ বার্তা পাঠায় বোকো হারামের নেতা আবুবকর শেকাউ। কাতসিনা থেকে শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করেন তিনি। ২০১৪ সালেও গ্রুপটি নাইজেরিয়ার চিবুক শহর থেকে কয়েকশ’ শেয়ে শিক্ষার্থীকে অপহরণ করে গোষ্ঠীটি।

এর আগে সোমবার নাইজেরিয়ার সেনাবাহিনীর তরফে বলা হয়, বন্দুকধারী হামলাকারীদের অবস্থান শনাক্ত করা হয়েছে, এবং উদ্ধার অভিযান চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31