IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে উপজেলা পরিষদের প্রধান সড়কেস্থায়ী জলাবদ্ধতা, দেখার কেউ নেই!

মহাদেবপুরে উপজেলা পরিষদের প্রধান সড়কেস্থায়ী জলাবদ্ধতা, দেখার কেউ নেই!

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদে প্রবেশের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হলেও জলাবদ্ধতা নিরসনে কোন উদ্যোগ নেই। শুষ্ক মৌসুমেও এ সড়কে এখন হাঁটুপানি। এতে উপজেলা প্রশাসনে সেবা নিতে আসা লোকজন সহ এ সড়কে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পানিতে ডুবে থাকা রাস্তায় রিক্সা-ভ্যান ও মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। উপজেলার অন্যতম ব্যস্ত এ সড়কের প্রাণীসম্পদ অফিসের গেট থেকে উপজেলা পরিষদের প্রধান গেট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকলেও যেন দেখার কেউ নেই এমন অভিযোগ স্থানীয়দের।

বিগত পতিত সরকারের সময় মোটা অংকের অর্থ ব্যয়ে পানি নিষ্কাসনের জন্য উপজেলা পরিষদের পাশ দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে এ ড্রেনটি কোন কাজে আসছে না। এ সড়কেই প্রতিদিন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রশাসনের সেবা নিতে আসা লোকজন, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং মহাদেবপুর গরুর হাট ও বাজারে আসা অসংখ্য মানুষ চলাচল করে। এছাড়া ঢাকা, বগুড়া ও নওগাঁ থেকে আসা অনেক ভারী যানবাহন পাশ্ববর্তী পোরশা, নিয়ামতপুর উপজেলা এবং চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় যাতায়াতের জন্য এ সড়কে চলাচল করে। এত ব্যস্ততম এ সড়কটি দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও স্কুল কলেজে যাতায়াতকারী ছাত্রছাত্রীরা। তারা বলেন, সব সময় হাঁটু পানিতে ডুবে থাকায় এ রাস্তায় পায়ে হেঁটেও চলাচল করা যায় না। রিক্সা-ভ্যান বা সাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই খানা-খন্দে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর হাটে আসা শিবরামপুর গ্রামের গরু ব্যবসায়ী খোকা বলেন, ভুটভুটিতে করে গরু আনার সময় ওই স্থানে ভুটভুটি উল্টে বেশ কয়েকটি আহত হয়েছে। এ সড়কে জলাবদ্ধতা নিয়ে একাধিকবার মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন সভায় ব্যাপক আলোচনা হলেও কাজের কাজ হয়নি কিছুই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সড়কের পানি নিষ্কাসনের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে। শিঘ্রই এ সড়ক জলাবদ্ধতামুক্ত হবে বলেও জানান তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31