IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে এক শিক্ষকের বিরুদ্ধেছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহাদেবপুরে এক শিক্ষকের বিরুদ্ধেছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয় ও তার প্রাইভেট কক্ষে বিভিন্ন সময়ে ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সাথে অশালীন আচরণ ও তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ নানা ধরণের যৌন হয়রানিমূলক আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানের বরখাস্ত ও শাস্তির দাবীতে গত বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বিপাশা, ৭ম শ্রেণির ছাত্রী আনিশা আলম, ৮ম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান, রিপা ও আজমেরী প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন।

প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম শাহ্ গত ৫ নভেম্বর অভিযোগের বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানকে জানান। অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার ভাই সানোয়ার ও মামুন বলেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রনির অভিযোগ এনে তাকে ফাঁসাতে এ ষড়যন্ত্র করছে একটি মহল। এ অভিযোগ শোনার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তারা জানান। অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম ওই বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তের সময় অনেক ছাত্রী ওই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সাক্ষ্য দেন। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল বলেও তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31