IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রায়গঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতা কর্মীরা

রায়গঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতা কর্মীরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। ১০ নভেম্বর ২০২৪ রবিবার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা এলাকার কৃষক আব্দুল গফুর (কন্টেক) এর ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোমিন সরকার।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।অসহায় প্রতিবন্ধী কৃষক আব্দুল গফুর বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া প্রসঙ্গে চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষক দলের নেতা আইয়ুব আলী বলেন, আমরা উপজেলা কৃষক দল ও ইউনিয়ন বিএনপি’র নির্দেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষক আব্দুল গফুর শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে দিয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীরা সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে অতিতেও পাশে দাঁড়িয়েছে বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সহ সভাপতি হাবিবুর রহমান বলেন, আমরা দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন। ধান কাটার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি মিজানুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, দফতর সম্পাদক রাকিব খাঁন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ৭ নং ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31