IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মোহনপুরে আলুর বীজ বিক্রয়ে উপজেলা প্রশাসনের সর্তকীকরণ সভা

মোহনপুরে আলুর বীজ বিক্রয়ে উপজেলা প্রশাসনের সর্তকীকরণ সভা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে আলু উৎপাদন মৌসুম শুরুর আগেই বীজের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। উপজেলা কৃষি অফিস ও স্থানীয় কৃষকরা দাবি করছেন, বীজ সংকট করেছেন অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেটের মাধ্যমে কারসাজি করে বীজ সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। কৃষকরা দাবি করছেন, অতিরিক্ত দামে কিছু বীজ সংগ্রহ করা গেলেও চাহিদা মত বীজ পাচ্ছেননা তারা।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত জোগান থাকলেও বেশির ভাগ ব্যবসায়ী তাদের দোকান ও গুদামে বীজ আলু রাখছেন না। নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি কেজি আলুর বীজ বিক্রি হচ্ছে ২০/ ৩০ বেশি দরে। অজ্ঞাত স্থান থেকে কৃষকের কাছে বীজ আলু পৌঁছে দিচ্ছেন তাঁরা।

বেশি দামে বীজ আলু বিক্রির অভিযোগ পেয়ে মোহনপুর উপজেলা প্রশাসন নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে জোরেসোরে মাঠে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার আলু বীজ ডিলারদের সতর্কসহ নির্ধারিত মূল্যে সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।

সতর্কীকরণ সভায় সরকার ও কোম্পানি নির্ধারিত মূল্য আলু বীজ বিক্রয় করা, প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে বীজ বিক্রয়, প্রয়োজনের অতিরিক্ত বীজ সংরক্ষণ করলে আইনী ব্যবস্থা গ্রহণ। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের নিয়মিত বাজার মনিটরিং চলমান থাকবে। বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বীজ ডিলার কোন সিন্ডিকেট করলে ইউএনও, কৃষি অফিস ও মোহনপুর থানাকে অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী বিএডিসি’র ডিডি (সীড মার্কেটিং) কেএম গোলাম সারোয়ার, উপ-পরিচালক মিজানুর রহমান, বিএডিসি জয়েন ডিরেক্টর মোঃ ফজলে রাব্বি, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আঃ মান্নান, এসএ পিপিও মোঃ মোস্তফা কামাল, ব্র্যাক টিএসও মোঃ আমিনুল ইসলাম, ব্র্যাক ডিলার মেসার্স মাহি বীজ ভান্ডার মতিউর রহমান, কেশরহাট মেসার্স আজিজ সীড আকতার হোসেন, মৌগাছি বাজার মেসার্স বাবা ট্রেডার্স ক্বারী মোঃ রাশেদুল ইসলাম, বিএডিসি ডিলার ধোপাঘাটা বাজার মেসার্স চাষিখুশি বীজ বিতান সাইফুল ইসলামসহ বীজ ডিলারগন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31