IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গুজবে কান না দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে, নওগাঁর ডিসি

গুজবে কান না দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে, নওগাঁর ডিসি

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন বাংলাদেশ সম্প্রীতির দেশ। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় এদেশে সব ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে কাউকে গুজবে কান দিয়ে প্রবাহিত না হওয়ার এবং গুজবে কান না দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে নিজিদেরকে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।

বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব পূর্ণমিলনী-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় এই আহবান জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, যতক্ষণ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। আমাদের মধ্যে কোন বিবেধ সৃষ্টি হলে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হবে। এ জন্য সবাইকে সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির যে মিলবন্ধন সেটিকে অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের (সংখ্যালঘু সম্প্রদায়) অধিকার, ঐতিহ্য, জীবনধারা এগুলো রক্ষা করার জন্য সরকার বদ্ধপরিকর। এজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায়। চলমান পরিস্থিতিতে কেউ উদ্বিগ্ন হয়ে সাহায্যর প্রয়োজন হলে প্রশাসনকে জানালে ঐক্যবদ্ধভাবে সেই সমস্যা নিরসন করা হবে।

এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা এইচ এম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম রবিন শীষ, পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে দুর্গাপূজা পালন করতে পারায় প্রশাসনকে ধন্যবাদ দেন পূজা উদযাপন পরিষদের নেতরা। এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31