IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ

মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে সংখ্যালঘু পরিবার সহ বিভিন্ন জনের ফসলী জমির গাছপালা উপড়ে, কলাগাছ কেটে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা আব্দুল মতিন মন্ডলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল রবিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে গত শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে মহিষবাথান গ্রামের মৃত খয়বর আলীর ছেলে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, ইসরাফিল মাষ্টারের ছেলে পরাগ হোসেন, মৃত জলিল উদ্দীনের পুত্র রেজাউল ইসলাম, আঃ রশিদের ছেলে আঃ গণি, কাঠালা গ্রামের লবির উদ্দিনসহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনের একটি দল সন্ত্রাসী হামলা চালিয়ে মহিষবাথান শ্রীধনপাড়া গ্রামের মৃত জতিন চন্দ্র মন্ডলের ছেলে কৃষক দিগেন চন্দ্র মন্ডলের দেড় বিঘা জমির আলুর ফসল উপড়িয়ে ফেলে সেখানে কলাগাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করে। এতে ওই কৃষকের ১ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অপরদিকে একই দিন সংঘবদ্ধ এ দলটি চকচকি দুর্গাপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ফিরোজ হোসেনের প্রায় ১০ কাঠা জমির ৩০০ ফলন্ত কলাগাছ কেটে জমি দখলের চেষ্টা করে। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে দিগেনের স্ত্রী মুনজু রানী মন্ডল বলেন, তাদের জমির ফসল নষ্ট করছে এমন খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে দেখতে পান একদল লোক দেশীয় অস্ত্র হাসুয়া, কোদাল, সাবল, লোহার রডসহ লাঠিশোটা নিয়ে আলুর গাছ উপড়িয়ে ফেলে কলাগাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করছে। ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। চকচকি গ্রামের মোসলেম উদ্দিন জানান, পট পরিবর্তনের পরই আব্দুল মতিন মন্ডলের নেতৃত্বে এলাকায়, জমি দখল, চাঁদাবাজি, বালুমহল দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড অনেক বেড়েছে। তার ভয়ে এলাকায় কেউ মূখ খুলতে সাহস পায় না।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল বলেন, ওই জমিটি অজিত নামের অন্য এক ব্যক্তির। দীর্ঘদিন থেকে দিগেনগং অবৈধভাবে দখল করে আছে, তাদের কোন কাগজপত্রই নেই। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news