ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে আনারুল ইসলাম (৫০) নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার বুজরকান্তপুর গ্রামের একটি পুকুর থেকে আনারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আনারুল ইসলাম বুজরকান্তপুর গ্রামের আজ মোহাম্মদের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আনারুল ইসলাম এর মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় ফুটপাতে একটি চায়ের দোকান রয়েছে। তিনি ওই দোকানে চা বিক্রি শেষে মঙ্গলবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সারারাত বাড়িতে না পৌঁছায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার ভোরে তার স্বজনরা বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাশমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatune


