IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায়মহান বিজয় দিবস উদযাপন

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায়মহান বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সোমবার সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

এরপরে রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটিতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়।
পুস্পস্তবক অর্পণকালে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ২৫ ও ২৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক একেএম মুরশেদ, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, টাউন প্ল্যানার বনি আহসান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সিসিডিও আজিজুর রহমান, ভান্ডার কর্মকর্তা আহসানুল হাবিব খোকন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু।

কর্মচারী ইউনিয়নের পক্ষে পুষ্পস্তবক অর্পণকালে রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, মোঃ সালাউদ্দিন, মোঃ রাশিদ খাঁন, আব্দুল ওহাব তপন সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31