IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটের প্রবীন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক(৭৮) আর নেই। ২৮ ডিসেম্বর রাত ১১ টায় গোড়খায়তাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ৩য় ছেলে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে.. রাজেউন। প্রবীন এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২৯ ডিসেম্বর বিকেল ৩ টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় ওসি রাইসুল ইসলাম, জেলা পুলিশ এস.আই মো. ইউসুফ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রনাঙ্গনের সহযোদ্ধাদের বরাত দিয়ে মরহুমের জ্যৈষ্ঠপুত্র সাবেক কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা জানান, তার বাবা জীবদ্দশায় নওগাঁ কেডি স্কুল থেকে এসএসসি, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি ও বগুড়া আজিজুল হক কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বিএসসি) হিসেবে কর্মজীবন অতিবাহিত করেছেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news