IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে আগুনে ব্যবসায়ীর প্রায় ২০লাখ টাকার মালামাল ভস্মিভূত

রাণীনগরে আগুনে ব্যবসায়ীর প্রায় ২০লাখ টাকার মালামাল ভস্মিভূত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে নুরল ইসলাম (৫৮) নামে এক ব্যবসায়ীর প্রায় ২০লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। রবিবার রাতে উপজেলার রাতোয়াল বাজারে মেসার্স সরদার ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ব্যবসায়ী নুরল ইসলাম রাতোয়াল বাজারের আয়চান সরদারের ছেলে।
নুরল ইসলাম জানান,রবিবার সারাদিন তার নিজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে দোকান ও গুদাম ঘরে তালা দিয়ে বাসায় যান। এর পর রাত অনুমান পৌনে ১০টা নাগাদ হঠাৎ করেই বাজারের লোকজন দোকানে আগুন দেখে হৈ চৈ শুরু করে।

এসময় দৌড়ে বাসার বাহিরে এসে দেখতে পান তার প্রতিষ্ঠানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়ে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দোকানের কিটনাশক মালামাল,গুদামের রাসায়নিক সার,ধানসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করেন তিনি। কেউ আগুন ধরে দিয়েছে কি-না বা কিভাবে আগুন ধরেছে তা বলতে পারেননি নুরল ইসলাম। এক্ষেত্রে সাধারণ ডায়েরীতেও আগুন ধরার কারণ অজ্ঞাত উল্লেখ করেছেন এই ব্যবসায়ী।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান,খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কিভাবে আগুন ধরেছে তার সঠিক কারন জানা না গেলেও বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ব্যবসায়ী নুরল ইসলাম। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31