IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> প্রবাস >> লিড নিউজ >> ‘কেজরিওয়াল আর মোদির মধ্যে কোনো পার্থক্য নেই’

‘কেজরিওয়াল আর মোদির মধ্যে কোনো পার্থক্য নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে জাঠদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সোমবার বিধানসভা ভোটে আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করেই রাহুল গান্ধী নিশানা করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। খবর আনন্দবাজারের।

উত্তর-পূর্ব দিল্লির সীলামপুরে কংগ্রেসের সমাবেশে রাহুল বলেন, ‘আপনারা কেজরিওয়ালকে প্রশ্ন করুন, তিনি জাতগণনা এবং অনগ্রসরদের জন্য সংরক্ষণ চান কি না। আমরা যখন জাতগণনার কথা বলি, তখন প্রধানমন্ত্রী মোদি এবং কেজরিওয়াল, কারও কাছ থেকে একটি শব্দও শুনি না।

কেজরিওয়াল এবং মোদিরর মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই মিথ্যা প্রতিশ্রুতি দেন।’

রাহুলের এই মন্তব্যের ঘণ্টাখানেকের মধ্যেই ‘বাব দেন কেজরিওয়াল। তিনি সামাজিকমাধ্যম এক্সের পোস্টে লেখেন, ‘আজ রাহুল গান্ধী দিল্লিতে এসেছেন। তিনি আমাকে অনেক গালাগালিও করেছেন। কিন্তু আমি তার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না। তার লড়াই কংগ্রেসকে বাঁচানোর জন্য। আমার লড়াই দেশকে বাঁচানোর জন্য।’

অন্যদিকে হরিয়ানা রাজ্যে গত বছর বিধানসভা ভোটের আগে জাঠ সংরক্ষণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এবার বিধানসভা ভোটের আগে সেই বিতর্কই দেখা দিয়েছে দিল্লিতেও।

কেজরিওয়াল রোববার বিজেপির বিরুদ্ধে দিল্লির জাঠদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার জাঠদের ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকাভুক্ত না করার ফলেই তারা সংরক্ষণের কোনো সুবিধা পাচ্ছেন না।’

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে।

৮ ফেব্রুয়ারি হবে গণনা। সেখানে ক্ষমতাসীন আপের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) ইতোমধ্যেই দিল্লির ভোটে বিজেপিকে হারাতে আপকে সমর্থন করেছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31