IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুদ্ধবিরতি কার্যকর করে এবার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতি কার্যকর করে এবার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতির মধ্য দিয়ে হোয়াইট হাউজে দ্বিতীয়বারের মতো আসীন হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাত এবং বিপুল প্রাণহানি থেমেছে এই যুদ্ধবিরতির মাধ্যমে।

এদিকে বুধবার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছেন, শীঘ্রই মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা করেছেন ট্রাম্প। তবে তা তাত্ক্ষণিকভাবে হবে না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ভাবছি, তবে এখনই নয়।

তিনি জানান, সফরের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

ট্রাম্পের এই মন্তব্য তার রাজনৈতিক অবস্থানকে আবারও সামনে এনেছে। প্রেসিডেন্ট হিসেবে তার সময়ে, তিনি প্রভাবশালী মধ্যপ্রাচ্য নীতি গ্রহণ করেছিলেন। বিশেষত ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে।

এদিকে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিশেষ দূত স্টিভ উইটকফ সোমবার নিশ্চিত করেছেন, তিনি গাজা সফর করতে যাচ্ছেন। সফরের উদ্দেশ্য হলো বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করা।

ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, আমরা একটি চুক্তির মধ্যে আছি, যার মাধ্যমে বন্দিরা ফিরছে।

তিনি উল্লেখ করেন, কিছু বন্দি শারীরিকভাবে অস্বাস্থ্যকর অবস্থায় ফিরেছেন, যেমন এমিলি দামারি, যিনি ৭ অক্টোবর হামলার সময় আহত হন এবং সম্প্রতি মুক্তি পান, কিন্তু তার দুটি আঙুল কেটে ফেলা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, যদি আমি এখানে না থাকতাম, তাহলে তারা কখনোই ফিরে আসত না।

ইসরাইল ও আরব কূটনীতিকরা ট্রাম্প এবং উইটকফের কৃতিত্ব স্বীকার করেছেন। বিশেষ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপে রেখে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করতে জোর দিয়েছিলেন ট্রাম্প। যদিও বাইডেন প্রশাসনও একাধিক চেষ্টা করেছে, তবে ট্রাম্পের কড়া দৃষ্টিভঙ্গি এবং দ্রুত পদক্ষেপের ফলে চুক্তি দ্রুত সম্পন্ন হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প দাবি করেন, বাইডেন এটা করতে পারেননি, আর আমি যে ডেডলাইন চাপিয়েছিলাম, তার মাধ্যমেই এটি সফল হয়েছে।

গত মাসে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ২০ জানুয়ারির মধ্যে বন্দিরা মুক্তি না পেলে মধ্যপ্রাচ্যে সবকিছু এলোমেলো হয়ে যাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31