IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বরেন্দ্রের সহকারী প্রকৌশলীর তালবাহানায় চাপাইনগর গভীর নলকূপটি চালু হয়নি : কৃষকরা হতাশায়

বরেন্দ্রের সহকারী প্রকৌশলীর তালবাহানায় চাপাইনগর গভীর নলকূপটি চালু হয়নি : কৃষকরা হতাশায়

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ ইন্তেখাফ আলমের বিভিন্ন তাল বাহানার কারনে এখনো পর্যন্ত চাঁপাইনগরের গভীর নলকূপটি চালু হয়নি বলে অভিযোগ তুলেছেন কৃষকরা। গভীর নলকূপটি চালু না হওয়ায় এলাকার কৃষকরা ইরি-বোরো চাষাবাদ করতে পারচ্ছে না। চাষাবাদ নিয়ে হতাশায় রয়েছে তাঁরা।
অপরেটর নিয়োগ হওয়ার পরও গভীর নলকূপের সংযোগ না পাওয়ার কারনে নব নির্বাচিত অপারেট জোহানুর ইসলাম কে বহাল রেখে গভীর নলকূপটি চালুর জন্য বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) বরাবর গত ২১ জানুয়ারী একটি আবেদন করেছে এলাকার কৃষকরা। তার অনুলিপি দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক, জোনাল অফিস বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ-১,বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও বদলগাছী প্রেসক্লাবকে।

আবেদন সূত্রে জানা যায়, ২নং মথরাপুর ইউনিয়নের চাঁপাইনগর মৌজার জেএল নং-২৫,দাগ নং-২৯৪ স্থাপনকৃত বরেন্দ্রের গভীর নলকূপটি পরিচালনার জন্য গত ৩১শে ডিসেম্বর ঐ গ্রামের জোহানুর ইসলাম কে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ অপারেটর হিসাবে নির্বাচিত করে ঘোষনা দেয়। নব নির্বাচিত অপারেটর জোহানুর ইসলাম কে বহাল রাখতে এলাকার ৭২জন কৃষক স্বাক্ষর প্রদান করেন।
অভিযোগ পেয়ে সরে জমিনে চাঁপাইনগর এলাকায় গিয়ে এলাকার প্রায় ২৫/৩০ জন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, ইতিপূর্বে স্বৈরাচার সরকার হাসিনার সময় আমরা কৃষকরা ঠিক মতো কথা বলতে পারি নি। আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ করার পরেও অপারেটর বদলাতে পারিনি। কিন্তু সরকার পতনের পর আমরা এলাকার কৃষকগণ সবাই মিলে অপারেটর পরিবর্তন জন্য আবেদন করি। এরই পরিপ্রেক্ষিতে গত ৩১শে ডিসেম্বর আমাদের সবার পছন্দের কৃষক জোহানুর ইসলামকে বরন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ অপারেটর হিসাবে নিয়োগ দেয়। এর মাঝে শামিউল ইসলাম নামের এক কুচক্রী ব্যক্তি সাবেক মাথুরাপুর ইউপির চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু সহযোগিতায় আবারও এই নলকুপের অপারেটর বদলাতে চেষ্টা করছে স্বার্থ হাসিলের জন্য। আর এই টিপু চৌধুরীর কথা মতো চলছে বদলগাছী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ ইন্তেখাফ আলম। চাঁপাইনগর গভীর নলকূপটি চালুর জন্য আমরা সব কৃষকগণ গত ১৫ জানুয়ারী একটি সভার আয়োজন করি। সে সভায় সবার সম্মতিক্রমে আমরা আক্কাস আলীকে সভাপতি করে মোট ১৬ জনের একটি কমিটি করি এবং সেটি বদলগাছী বরেন্দ্র অফিসে জমা দেয়। আমরা এলাকার কৃষক আমরা জানি কে অপারেটর হলে আমাদের ভালো হবে।

এলাকার কৃষকদের দাবী আমারা জোহানুর ইসলামকে চাই। সে নিজেই এই নলকূপ চালাবে। চাঁপাইনগর গভীর নলকূপের কৃষক ও বর্তমান মথুরাপুর ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমার ঐ খানে ৭ বিঘা জমি রয়েছে। ঐ নলকূপে এখনো কোন সংযোগ পায়নি। তাই পনি না পাওয়ায় চাষাবাদ করতে পারিনি। অপারেটতো নিয়োগ হয়েছে তাহলে সংযোগ পায়নি কেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, শামিউল নামের এক কুচক্রী ব্যক্তির হয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরীর চাঁপে বরেন্দ্রর সহকারী প্রকৌশলী নব নিয়োগকৃত আপারেটরকে সংযোগের কাগজ দিচ্ছেনা। তাই নলকূপটি চালু হচ্ছে না।

কমিটির সভাপতি আক্কাস আলী সহ কৃষক নজরুল, তোফাজ্জল এনামুল বলেন, এই নলকূপে বর্তমানে ১৬০ বিঘা জমি রয়েছে। সংযোগ না পাওয়ায় ইরি-বোরো চাষাবাদ নিয়ে আমরা কৃষকরা হতাশার মধ্যে রয়েছি। অপারেটর সহ আমরা কমিটির লোকজন ও এলাকার কৃষকরা সংযোগের জন্য কয়েকবার বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলীর কাছে গেলেও তিনি অপারেটর ঠিক রেখে টিপু চৌধুরীর পছন্দের ব্যক্তি শামিউলকে গভীর নলকূপটি পরিচালনার জন্য দ্বায়ীত্ব দিতে বলেন। তাঁতে আমরা রাজি হয়নি তাই সংযোগের কাগজ দিচ্ছেনা।
শামিউল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আপনি বোঝেন না। আমার পিছনে কে আছে। আপনার ঐ নলকূপে নাকি ৫ কাঠা জমি রয়েছে বলে প্রম্ন করলে তিনি বলেন এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। কোন কৃষকতো আপনাকে চাচ্ছে না বলে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা সময়ে দেখা যাবে।
বিষয়গুলো নিয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমি কারো পক্ষে সুপারিশ করিনি। তবে আমি উভয়কে মিলেমিশে গভীর নলকূপটি চালাতে বলেছি।

চাঁপাইনগর গভীর নলকূপের সংযোগের কাগজটি কেন অপারেটরকে দিচ্ছেন না বলে জানতে চাইলে সেচ কমিটির সদস্য সচিব বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম(অঃদাঃ) দাম্ভিকতার সুরে এই প্রতিবেদক কে বলেন মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরী বলেছিলেন তাই। তার কথা মতোই কি আপনাদের অপারেটর নিয়োগ বা গভীর নলকূপের সংযোগের কাগজ দেওয়া হচ্ছে বলে প্রম্ন করলে তিনি এই প্রতিবেদক কে বলেন আপনি আমাকে চার্জ করতে পারেন না।
এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, আমি বিষয়টি দেখবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31