IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ২২ বছর পর জাতীয় পদক কেড়েনিতে মৎস্যজীবীনেতার অপচেষ্টা

২২ বছর পর জাতীয় পদক কেড়েনিতে মৎস্যজীবীনেতার অপচেষ্টা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় দীর্ঘ ২২ বছর পর এক মুক্তিযোদ্ধার জাতীয় সমবায়ী পদক কেড়ে নিতে অপতৎপরতার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে। গতকাল শনিবার কৌশলে মান্দা থানায় ডেকে নিয়ে হুমকি-ধামকি দিয়ে সমবায়ী পদকটি উপজেলা সমবায় অফিসে জমা দেওয়ার জন্য একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে নেওয়া হয় ওই মুক্তিযোদ্ধার কাছ থেকে। মৎস্যজীবীনেতার ভয়ভীতি ও হুমকির কারণে ওই মুক্তিযোদ্ধা বাড়ি ফিরতে পারছেন না। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত দুদিন ধরে অবস্থান করছেন রাজশাহী শহরে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধার নাম মোসলেম উদ্দিন। তিনি মান্দা উপজেলার ভেড়িদুর্গাপুর গ্রামের বাসিন্দা। সমবায়ের মাধ্যমে স্বনির্ভর দেশ গড়ার প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় পদক (স্বর্ণপদক) ও সনদপত্র পান তিনি।

অন্যদিকে অভিযুক্ত নুরুল ইসলাম ভারশোঁ ইউনিয়নের খাগড়া গ্রামের রজব আলী প্রামাণিকের ছেলে। সম্প্রতি তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবীদল মান্দা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন। এর পর থেকে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের জাতীয় সমবায়ী পদকটি কেড়ে নিতে তিনি অপতৎপরতা শুরু করেন।

ভুক্তভোগী মোসলেম উদ্দিন বলেন, ‘আমি ভারশোঁ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সদস্য থাকাকালিন মজা পুকুর ও জলাশয় লিজ নিয়ে সমবায়ভিত্তিক মাছের পোনা উৎপাদন, মাছচাষ, বাজারজাতকরণের মাধ্যমে সমিতির সদস্যদের স্বনির্ভরতা ও আত্মকর্মসংস্থানের সৃষ্টি করি। এছাড়া সমিতি এলাকায় একটি স্কুল, মসজিদ ও নৈশবিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছি। এসবের কারণে ২০০৩ সালে জাতীয়ভাবে আমাকে শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার দেওয়া হয়।’

মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার সমবায়ী পদকটি কেড়ে নিতে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন মৎস্যজীবীদলের নেতা নুরুল ইসলাম। গত শনিবার কৌশলে মান্দা থানায় আমাকে ডেকে নেন থানার এসআই সামছুল আলম। সেখানে পুলিশের উপস্থিতিতে আমাকে ভয়ভীতি দেখিয়ে পদকটি সমবায় অফিসে জমা দেওয়ার জন্য একটি অঙ্গীকারপত্রে জোরপূর্বক স্বাক্ষর করে নেওয়া হয়। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন নুরুল ইসলাম। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়ি যেতে পারছি না।

অভিযোগ প্রসঙ্গে মৎস্যজীবীদল মান্দা শাখার সভাপতি নুরুল ইসলাম বলেন, ভারশোঁ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য থাকা অবস্থায় মোসলেম উদ্দিন জাতীয় পদকটি লাভ করেন। এটি সম্পূর্ণ ভারশোঁ মৎস্যজীবী সমবায় সমিতির অবদান। মোসলেম উদ্দিন এককভাবে পদকটি নিজের কাছে রাখতে পারেন না। এজন্য সেটি উদ্ধারে থানায় অভিযোগ দিয়েছিলাম।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মৎস্যজীবীদলের নেতা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মোসলেম উদ্দিনকে থানায় ডেকে নিয়ে উভয়পক্ষের মধ্যে আপোষ নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে কাজটি করা হয়েছে, এর বেশি কিছু নয়।

জানতে চাইলে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ বলেন, ‘মৎস্যচাষি মোসলেম উদ্দিন শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পদকটি পেয়েছেন। ব্যক্তিগতভাবে পাওয়া পদকটি ফিরিয়ে নেওয়ারও কোনো সুযোগ নেই।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31