IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাজীপুরের টঙ্গীতে নবজাতক শিশু হত্যার অভিযোগ থানায় মামলা

গাজীপুরের টঙ্গীতে নবজাতক শিশু হত্যার অভিযোগ থানায় মামলা

ধূমকেতু প্রতিবেদক,গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীর স্টেশন রোড এলাকায় নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতক শিশুকে হত্যার পর লাশ গুমের অভিযোগ উঠেছে। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ডাক্তার, হাসপাতালের মালিকসহ দায়িত্বশীল কর্মকর্তারা পলাতক।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) টঙ্গী থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে এই তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্যমতে, টঙ্গীর টিএন্ডটি এলাকার খোকন ও আয়েশা দম্পতি নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে আসেন। গর্ভবতী নারীর সন্তান প্রসবের আরো ২০ দিন বাকী থাকলেও ডাক্তাররা ভয়ভীতি দেখিয়ে এখনি সিজার করতে বলেন। ভয় পেয়ে আয়েশার স্বামী খোকন মিয়া ২৮ হাজার টাকা চুক্তি করে সিজার করান। এ সময় দুটি নবজাতক শিশুর ডেলিভারি সম্পন্ন হলেও খোকনকে জানানো হয় যে, তার এক সন্তান মারা গেছেন। অত:পর
একটি নবজাতক শিশুকে হত্যা করে ডাক্তাররা সুকৌশলে পালিয়ে যায় বলে অভিযোগ করেন নিহত নবজাতক শিশুর বাবা মো: খোকন। এমনকি নবজাতক শিশুর লাশ একটি কাপড় দিয়ে মুড়িয়ে কাটুনে ভরে গুম করে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু আমাদের হাতে ধরা পড়ার পর মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়ার অভিযোগ করা হয়। নবজাতক শিশুর মাথায় প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবী নিহত নবজাতকের বাবা খোকন মিয়ার ও স্বজনদের।

এ বিষয়ে ভুল চিকিৎসা ও অদক্ষতার কারণে নবজাতক শিশুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নিহতের পিতা খোকন মিয়া টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত হাসপাতালের ডাঃ কাম পরিচালক মতিউর রহমান ও আরেক পরিচালক রফিকুল ইসলামকে একাধিকবার মুঠোফোন কল দিলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ( ওসি) ফরিদুল ইসলাম বলেন , নিহত শিশুর ময়নাতদন্ত হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ- কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, এই বিষয়ে মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদা আখতার বলেন, আমি সরেজমিন তদন্ত করেছি। ডাক্তার নিয়ে সমস্যা আছে। এই ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31