IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরনে ইউপি চেয়ারম্যান সহ আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরনে ইউপি চেয়ারম্যান সহ আহত ৫

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলায় আহত হয়েছেন বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বারঘোরিয়া বাজার এলাকার সাকিম আলী, চামাগ্রামের নাজমুল হক, বেতবাড়িয়ার রহমত আলী ও লক্ষ্মীপুরের শিহাব উদ্দীন।

পুলিশ জানায়,রাতে চেয়ারম্যান হারুনসহ আরও কয়েকজন বারঘোরিয়া বাজারে বসে ছিলেন। এসময় তাদের ওপর অতর্কিতভাবে ককটেল হামলা হয়।

আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, হামলায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাকিব। তাঁকে লক্ষ্য করেই ককটেল হামলা চালানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর লাঠিসোটা দিয়ে মারধর করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, আহত ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে হারুন-অর-রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গণঅধিকার পরিষদের রাকিব প্রভাব বিস্তার করার জন্যই মূলত ককটেল বিস্ফোরণ করেছে। তাঁর নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন। তবে সেটা ককটেল বিস্ফোরণে নয়,তাকে মারধর করা হয়েছে।

এদিকে রাতের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গোটা বারোঘরিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগবিদিক ছোটাছুটি শুরু করে। এলাকার সকল দোকান মুহুর্তে বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31