IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মধ্যরাতে তুরস্কের দুই কোম্পানি ঘেরাও পাকিস্তানি দাঙ্গা পুলিশের

মধ্যরাতে তুরস্কের দুই কোম্পানি ঘেরাও পাকিস্তানি দাঙ্গা পুলিশের

ধূমকেতু নিউজ ডেস্ক : লাহোরে থাকা তুরস্কের দুই কোম্পানির অফিস ঘেরাও করেছে পাকিস্তানি দাঙ্গা পুলিশ। সোমবার মধ্যরাতে তুর্কির দুই প্রতিষ্ঠান আলবাইরাখ ও ওজপাক গ্রুপের ছয়টি অফিসে অভিযান চালানো হয়। এ সময় কোম্পানি দুটির কর্মচারী ও সুপারভাইজাদের বের করে দেয়া হয়। এসব কোম্পানি লাহোরে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। তবে এ ঘটনায় তুরস্কের কোম্পানি দুটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, পাকিস্তানি দাঙ্গা পুলিশ তুর্কি কর্মীদের বিরুদ্ধে জোরপূর্বক হস্তক্ষেপ করেছে।

অফিস কক্ষে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ড নষ্ট করে দেয় দাঙ্গা পুলিশ এবং কিছু ফুটেজ মাটিতে আছড়ে ধ্বংস করে দেয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি পাকিস্তান। খবরে বলা হয়েছে, পুলিশ এখন পর্যন্ত কোম্পানির ভেতরে অবস্থান করছে।

ওজপাক প্রধান নির্বাহী কর্মকতা নিজামেতিন কোকামেস ও আলবাইরাক প্রজেক্টের সমন্বয়ক চাগরি ওজেল এক যৌথ বিবৃতিতে বলেন, ওজপাকের চারটি গ্রেজ ও আলবাইরাক গ্রুপের দুটি গ্রেজে লাহোর বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা ও দাঙ্গা পুলিশ অভিযান চালায়। এসব গ্রেজে ৭৫০টির বেশি ময়লা বর্জ্য ব্যবস্থাপনা যানবহন রয়েছে। এগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার গাড়ি, ট্রাক ও অন্যান্য যানবহন রয়েছে। পুলিশ এখন পর্যন্ত সেখানে অবস্থান করছে এবং আমাদের কোনো কর্মীকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।

লাহোর বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে তুর্কি কোম্পানি দুটির ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। কোম্পানি দুটির পক্ষ থেকে লাহোরের এ সংস্থাটির সঙ্গে চুক্তি করতে আগ্রহী নয় বলেও জানানো হয়েছে।

এ ঘটনা দুই দেশের নেতা ও ব্যাবসা-বাণিজ্যে বৈরি সম্পর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

লাহোর বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গাড়ি আইনগত ও বৈধভাবেই জব্দ করা হয়। দরপত্রের নিয়ম ও শর্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মানুযায়ী যানবহনগুলো হস্তান্তরের কথা রয়েছে। দরপত্রে উল্লেখিত শর্তানুযায়ী কোম্পানিগুলো তাদের সেবা দিতে ব্যর্থ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31