IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে কৃষি জমির আবাদ রক্ষায় স্থানীয় কৃষকদের মানববন্ধন

ফুলবাড়ীতে কৃষি জমির আবাদ রক্ষায় স্থানীয় কৃষকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরে তামিম হ্যাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিষাক্ত গ্যাস থেকে কৃষি জমি রক্ষার ও ক্ষতিপুরনের দাবিতে স্থানীয় কৃষকদের মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। কৃষি অধিদপ্তর বলছেন,অভিযোগ পেলে তদন্ত করে পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের বোরঙ্গা এলাকায় অবস্থিত তামিম হ্যাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্মটি প্রায় ২শত একর জায়গায় নির্মান করা হয় ২০১৭ সালে। হ্যাচারীটিতে দুই তলা বিশিষ্ট ৬টি সেড রয়েছে। প্রতিটি সেডে সাড়ে ১২ হাজার মুরগী রয়েছে। সেই মুরগীর তাপমাত্রা নিয়ন্ত্রনে ও অপ্রয়োজনীয় মুরগির পাখা গুলো বাহিরে বের করে দেওয়ার প্রয়োজনে প্রতিটি সেটের পূর্ব দিকে ৯টি করে ৫০ ইঞ্চি চওড়া বড় বড় ফ্যান বসানো হয়েছে। সেই ফ্যানের মাধ্যমে সেডের ভিতরের গরম বাতাস ও মুরগির উচ্ছিষ্ট গুলো স্থানীয় কৃষকের জমিতে পড়ে ফলে প্রতিবছরের জমির আবাদ নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকেরা একাধিকবার হ্যাচারির লোকজনের সাথে কথা বলেও কোন সুরাহা না পেয়ে। স্থানীয় কৃষকেরা আজ ৯ মার্চ রোববার দুপুর ১২টায় হ্যাচারির সামনে মানববন্ধন করেন। সেখানে কৃষক দাবি করে বলেন, হয় আমাদের ক্ষতিপুরন দেন, না হয় হ্যাচারির ফ্যান বন্ধ রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার বলেন তামিম হাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিষাক্ত গ্যাস থেকে কৃষি জমি আবাদ নষ্ট হচ্ছে বিষয়টি লোক মারফত শুনেছি । কিন্তু এবিষয়ে কোন কৃষক আমাদের কাছে অভিযোগ করেন নাই। যদি অভিযোগ আসে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31