IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন জাহাজে হুথির ফের হামলা

মার্কিন জাহাজে হুথির ফের হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।গত ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটি। খবর আলজাজিরার।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।

তিনি বলেছেন, ‘মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের ওপর আরও হামলা চলতে থাকবে। ’

এর আগে গাজায় ইসরাইলের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি। অবশ্য ইসরাইল জানিয়েছে, তারা হুথির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে।

ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা এবং বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ।

এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে।

ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি। আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি। আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে।’

সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31