IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ডাকাতি করে পালানোর সময়ট্রাক উল্টে ডাকাত নিহত আটক ২

মহাদেবপুরে ডাকাতি করে পালানোর সময়ট্রাক উল্টে ডাকাত নিহত আটক ২

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে ট্রাক ড্রাইভার মিজানুর রহমান (৪৮) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর (নামা কাঠাল) গ্রামের মৃত রমজান আলীর ছেলে। এ সময় আরও দুই ডাকাত আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর চারটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।

আহত ডাকাতরা হলো মহাদেবপুর সদরের দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত শাহীনের ছেলে রুবেল হোসেন ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুম। এর আগে ডাকাতরা মহাদেবপুর উপজেলার এনায়েতপুরে ডাকাতি করে পালিয়ে যাবার সময় পুলিশি বাঁধার মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত ডাকাতদের পুলিশ আটক করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা ট্রাকযোগে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া করে। ডাকাতদের ধরতে পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্ক এলাকাসহ ৬টি স্থানে বেরিকেট দেয়। কিন্তু ডাকাতরা ওই বেরিকেটগুলো ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে ট্রাক ড্রাইভার মিজানুর রহমান মারা যায়।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, উপজেলার এনায়েতপুর ইউপির চকহরিবল্লভ গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে মহাদেবপুর ও নওগাঁ থানা পুলিশ নওহাটা মোড়সহ ৬টি স্থানে বেরিকেড দিয়ে ডাকাতদের ধরার চেষ্টা করে। কিন্তু ডাকাতরা সবগুলো বেরিকেড ভেঙে পালিয়ে যাওয়ার সময় ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

এ সময় তিনজন ডাকাতকে গ্রেফতারে সক্ষম হলেও বাকিরা ধান ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। আহত তিন ডাকাতকে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে একজনের মৃত্যু হয়। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি চোরাই ছাগল জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনাস্থল মহাদেবপুর হওয়ায় এই থানাতেই মামলা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31