IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘শুধু মাস্কেই করোনা ঠেকানো সম্ভব নয়’

‘শুধু মাস্কেই করোনা ঠেকানো সম্ভব নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : শুধু মাস্ক পরেই করোনা ঠেকানো সম্ভব নয়। নভেল করোনাভাইরাস থেকে নিজেকে বাঁচাতে চাইলে অবশ্যই মাস্ক পরার সাথে সাথে সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। মাস্ক এবং সামাজিক দূরত্ব নিয়ে সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

ফিজিক্স অব ফ্লুয়িডস জার্নালে ওই গবেষণা প্রকাশ করা হয়। পাঁচ ধরনের মাস্কের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে, আমরা যখন হাঁচি-কাশি দেই তখন সার্স-কোভ-২ ভাইরাসের ড্রপলেট কীভাবে এসব মাস্কের উপাদানকে ক্ষতিগ্রস্ত করে।

আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে যে পরিমাণ ড্রপলেট ছড়িয়ে পড়ে তা মাস্কের কারণে বাধাপ্রাপ্ত হয়। তবে ড্রপলেটের সংখ্যা বেশি হলে এবং সেক্ষেত্রে সামাজিক দূরত্ব ছয় ফুটের কম হলে তা করোনায় আক্রান্তের ঝুঁকি তৈরি করে।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কৃষ্ণ কোটা বলেন, মাস্ক অবশ্যই সাহায্য করে। কিন্তু যখন লোকজন একে অন্যের খুব কাছে থাকে তখন ভাইরাস ছড়িয়ে পড়া বা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়।

তিনি বলেন, শুধু মাস্ক করোনা থেকে বাঁচাতে পারবে না। মাস্ক এবং দূরত্ব দুটি বিষয়ই একসঙ্গে প্রয়োজন। এক্ষেত্রে গবেষণার জন্য গবেষকরা একটি মেশিন তৈরি করেছেন। এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের মাস্কের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।

সাধারণ কাপড়ের মাস্ক, দুই স্তরের কাপড়ের মাস্ক, দুই স্তরের ভেজা কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক এবং এন-৯৫ গ্রেডের মাস্কের উপাদানগুলো কীভাবে ড্রপলেটকে প্রতিহত করতে পারে সে বিষয়টি পরীক্ষা করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, প্রতিটি মাস্কই প্রচুর পরিমাণ ড্রপলেটকে আটকে ফেলতে পেরেছে। কাপড়ের মাস্কগুলো সাড়ে তিন শতাংশের বেশি ড্রপলেট প্রতিহত করতে পেরেছে। এন-৯৫ মাস্কগুলো ১০০ ভাগ ড্রপলেটকে বাধা দিতে পেরেছে।

গবেষকরা বলছেন, কোভিড আক্রান্ত কোনো ব্যক্তি হাঁচি-কাশি দিলে তা থেকে কম ড্রপলেট ছড়ালেও ছয় ফুটের কম দূরত্বে থাকা লোকজনও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। গবেষকদের তথ্য অনুযায়ী, একবার হাঁচি দিলে ২০ কোটি ক্ষুদ্র ভাইরাস কণা ছড়িয়ে পড়ে। তবে একজন ব্যক্তি কতটুকু অসুস্থ তার ওপর এই মাত্রা নির্ভর করে।

তারা বলছেন, মাস্ক অনেক বেশি পরিমাণ ক্ষুদ্র ভাইরাস কণাকে আটকাতে পারে। তবে যেসব ক্ষুদ্র কণাকে মাস্ক ঠেকাতে পারে না সেগুলো আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা লোকজনকেও অসুস্থ করে তুলতে পারে।

কোটা বলেন, মাস্ক ছাড়া একজনের কাছ থেকে অপরজনের দেহে খুব সহজেই ড্রপলেট ছড়িয়ে পড়তে পারে। তার মতে, মাস্ক যথেষ্ট হলেও তা সম্পূর্ণ নয়। সংক্রমণ ঠেকাতে একজনের সঙ্গে আরেকজনের সামনা সামনি যোগাযোগ কমিয়ে আনতে হবে বা এড়িয়ে চলতে হবে।

টিটিএন/এমএস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31