IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহাদেবপুরে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) ডাকবাংলা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি, ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, সাবেক আহবায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ, সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি মোফাকখারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, খাজুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, ভীমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরান মালিক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাদত হোসেন শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শিহাব রায়হান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news