ধূমকেতু প্রতিবেদক, শাহজাদপুর : এসো মিলি প্রাণের টানে, ভ্রাতৃত্বের বন্ধনে, এই স্লোগান কে সামনে নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে সাকিব এন্ড জারিফ চিলড্রেন পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুর্নমিলনী আনুষ্ঠিত হয়েছে।
মাস্টার মোঃ আব্দুল মালেক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের সহকারি সেক্রেটারি মওঃ রফিকুল ইসলাম খান
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলার আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমান, শাহজাদপুর পৌরসভার আমীর, অধ্যাপক আমিনুল ইসলাম, মাওঃ আব্দুল কুদ্দুস, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু জাফর লিটন ও সাংবাদিক মির্জা হুমায়ুনসহ অন্যান্য অতিথিসহ সিরাজগঞ্জ জেলার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও প্রায় পাঁচশতাধিক সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


