IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁর পোরশায় জোর করে জমি দখলের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নওগাঁর পোরশায় জোর করে জমি দখলের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার ও তার দোসর নজরুল গংদের বিরুদ্ধে ৮২ বিঘা জমি দখলের অভিযোগ করে নওগাঁর পোরশায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ২০১৪ সালে সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার জোরে সাধন মজুমদারের নির্দেশে তার দোসর পোরশা সদরের মৃত ডাঃ শাহ্ আজিজ চৌধুরীর ছেলে নজরুল ইসলাম শাহ্ গংদের দিয়ে জমির মালিক সাইদ সাহ এর ছেলে আসাদ ওয়ারিশদের বাড়ির খলায় রাখা ৮২বিঘা জমির মাড়াইকৃত ধান জোর করে তুলে নিয়ে যায়। ঐসময় থেকে জমিগুলো নজরুল গং দখলে নিয়ে নেয়। সে সময়ে বিভিন্ন জায়গায় অভিযোগ ও মামলা করেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

৫ আগষ্টে সরকার পরিবর্তনের পর আসাদের পরিবার ঐ জমিগুলো দখলে নেন এবং চলতি মৌসুমে বোরো ধান রোপণ করেন। কিন্তু ওই জমিতে রোপনকৃত ধানে ২৬ মার্চ রাতে কীটনাশক প্রয়োগ করে নজরুল গংরা ধানগুলো মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন জমির মালিক আসাদের পরিবার। কিন্তু নজরুল গংরা উল্টো জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ভুক্তভোগী পরিবার আসাদ সাহ্ এর নাতি ইসমাইল হোসেন শাহ্ পোরশায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় তার চাচা সাঈদ শাহ্, তৈয়ব শাহ্, মোস্তফা শাহ্ ও আব্দুর রশিদ শাহ্ সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসমাইল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, তাদের মালিকানাধীন জমিটি উপজেলার নিতপুর ইউনিয়নের সুহাতী মৌজায়। যার আরএস খতিয়ান নং-৬৫। জেএল নং-২১৩। খতিয়ানে ৩টি দাগে মোট জমি রয়েছে ২৭ একর ৪৯ শতাংশ। আসাদ সাহ্ নামে রেকের্ডভুক্ত জমি। আসাদ সাহ্ তার আপন দাদা। দাদা মৃত্যুর পর তার বাবা ও চাচারা ওয়ারিশান সূত্রে মালিক। প্রতি বছর তারা জমিগুলোর খাজনা দিয়ে থাকেন। দাদার আমল থেকেই ঐ জমিগুলো তারা ভোগ দখল করে আসতেন। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার ও তার দোসর নজরুল গংরা তাদের জমিগুলো ২০১৪ সালে জোর করে দখলে নেয়। এমনকি বাড়ির খলায় মাড়াইকৃত ধান জোর করে তুলে নিয়ে যায়। সে সময়ে তারা কোথাও অভিযোগ ও মামলা করেও কোন প্রতিকার পাইনি। এখন তারা জমিগুলো আবারো দখল নিলেও আওয়ামী লীগের ওই দোসররা পুন:রায় জমি দখলের পায়তারা করছে বলেও তিনি তার লিখিত বক্তব্যে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম শাহ্ বলেন, ১৯২১ সালের একটি দলিল মূলে ঐ জমিগুলো ওয়াক্ফ সম্পত্তি। তারা আরএস রেকর্ড সংশোধনের জন্য ২০০৫ সালে আদালতে মামলা করেছেন। তবে এখনও মামলা চলমান রয়েছে বলে তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31