IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ মিছিল

বাঘায় জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহসপতিবার(০৩-০৪-২০২৫) উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে-বিএনপির বিরুদ্ধে জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় তারা ‘ জামায়েত শিবির রাজাকার এই মুহুতে বাংলা ছাড় ” জামায়েত শিবিরের বিরুদ্ধে ডাইরেকট একশন” বিএনপির একশন” হই, হই, রই, রই জামাত-শিবির গেলি কই। ৭১ এর রাজা কার এই মুহুর্তে বাংলা ছাড়। চাঁদ ভাইকে লাড়িস না পিঠের চামড়া থাকবেনা,শ্লোগান দেয়।

সকাল সাড়ে ১১ টায় মিছিলটি শাহদৌলা সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহŸায়ক ফকরুল হাসান বাবলু। এ সময় তারা জামায়াত-শিবিরের লোকজন কর্তৃক গত রোববার(৩০ মার্চ) মাগরিব নামাজের পর বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মন্ডলকে কুপিয়ে জখমের সাথে জড়িতদের গ্রেপ্তারসহ বিচার দাবি করেন। বিএনপির ভাষ্য,বাউসা ইউনিয়নে বিছিন্ন কিছু ঘটনাকে পূজি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে জামায়াত-শিবির। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক.রাজশাহী জেলা ছাত্র দলের আহŸায়ক এসএম সালা উদ্দিন আহমেদ শামীম সরকারসহ পৌরসভা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাউসা ইউনিয়ন বিএনপির নামধারী সন্ত্রাসী কর্তৃক জামাত-শিবির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে গত মঙ্গলবার(০১-০৪-২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে।

উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী বলেন,আমাদের কর্মসুচি ছিল, অনিয়ম-দুর্নীতি,স্বেচ্চাচারিতার বিরুদ্ধে এবং বিএনপির নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31