IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বখাটেদের মারধরে দুই নারীসহ আহত ৪

মান্দায় বখাটেদের মারধরে দুই নারীসহ আহত ৪

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,মান্দা: নওগাঁর মান্দায় ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের মারধরে দুই নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের দুর্গামন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন, পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলাম (২১), অন্তরা খাতুন (১৮), সাগর হোসেন (২২) ও সীমা আক্তার (১৮)। চিকিৎসাধীন জহুরুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী অন্তরা খাতুনকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল পাকুড়িয়া গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে সিয়াম হোসেন। বিষয়টি তার বাবা-মাকে অবহিত করা হলে সিয়াম আরও ক্ষিপ্ত হয়ে ভয়ভীতিসহ আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল।’
জহুরুল ইসলামের মামা খোদাবক্স মÐল বলেন, গতকাল মঙ্গলবার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জালসা শোনার জন্য ভাগনে জহুরুল ইসলামসহ পরিবারের সদস্যরা সেখানে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে দুর্গামন্দিরের কাছে বখাটে সিয়ামের নেতৃত্বে ফারুক হোসেন, তরিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪-৫জন তাদের পথরোধ করে।

তিনি আরও বলেন, ‘বখাটেরা এ সময় আমার ভাগনের স্ত্রী অন্তরা খাতুনকে তুলে নেওয়ার চেষ্টা করলে ভাগনে জহুরল ইসলাম ও ভাগনি জামাই সাগর হোসেন বাধা দেন। বখাটেরা তাদের দুজনকে মারধরসহ ভাগনের স্ত্রী অন্তরা খাতুন, ভাগনি সীমা আক্তার, হাসি ও খুশির শ্লীলতাহানী করে। পরে তাদের চিৎকার লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31