ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়নে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রহনপুর ইউনিয়নের বংপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামাল উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ডঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের উপজেলা আমির ইমামুল হুদা, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, রহনপুর ইউনিয়নের সাবেক আমির শামসুজ্জোহা।
এসময় উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব আলাউদ্দিন, রাধানগর ইউনিয়নে জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মীবৃন্দ।


