IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোরে বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

তানোরে বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার । সম্প্রতি ৯ এপ্রিল রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুলিপি ১০ এপ্রিল বৃহস্প্রতিবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের নির্দেশে স্থগিত করা হলো। মূলত গত ১১ মার্চ মঙ্গলবার তানোর উপজেলার পাঁচন্দর ইউপিতে বিএনপির ইফতার মাহফিলের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন কে বরণ করা নিয়ে ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন ও বর্তমান সভাপতি প্রভাষক মজিবুর রহমান গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে চিকিৎসা ধীন অবস্থায় পরদিন বুধবার মমিনের ভাই বিএনপি কর্মী গানিউল মারা যায়। তার পরের দিন বৃহস্পতিবার গানিউলের জানাযার নামাজ এসে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব সহ নেতারা উপজেলায় ইফতার স্থগিত করার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে মুন্ডুমালা পৌর ও কামারগাঁ এবং ২৭ মার্চ বৃহস্পতিবার চান্দুড়িয়া ইউপিতে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারের পর রাতৈল বাজারে চাঁদা, সেচ, গভীর নলকূপ দখলকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন ও বর্তমান ইউপি সভাপতি আজাদ গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় কৃষক দলের কর্মী লেকসার মারা যায়।

এঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেন। গানিউল হত্যার ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান ও পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ হতে বহিস্কার করা হয়। এমন বহিস্কারে বুধবার প্রতিবাদ সভা করেছে মিজান অনুসারী নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির আহবায়ক সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মূলত একারণে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আ.লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে গেলো চলতি বছরের মার্চ মাসে দুই সপ্তার ব্যবধানে দুইজনের প্রানহানির ঘটনা ঘটে। এরমধ্যে উপজেলার রাতৈল গ্রামের তিন রাস্তার মোড়ে বিএমডিএর গভীর নলকূপের পানি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রামেক হাসপাতালের আইসিইউতে ৬ দিন পর মঙ্গলবার ১ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে মারা গেছেন নেকসার আলী (৩৫)। তিনি চান্দুড়িয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারী। তার বাড়ি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামে। এরআগে ১১ মার্চ মঙ্গলবার তানোর উপজেলার পাঁচন্দর ইউপিতে বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মোমিনের ভাই গানিউল হক নিহত হন। এভাবে দুই সপ্তার ব্যবধানে তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্ত্য বিস্তার নিয়ে দু’জনের প্রানহানির ঘটনায় দলটির নেতাকর্মীর মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। পৃথক দুটি ঘটনা নিয়ে তানোর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী আর সমর্থদের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। ফলে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানাপুলিশ।

এবিষয়ে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয় টি নিশ্চিত করে বলেন স্থগিতের চিটি দেখেছি। তাহলে কি আপনারা কোন দলীয় কার্যক্রম করতে পারবেন কিনা জানতে চাইলে তিনি জানান, যেহেতু কার্যক্রম স্থগিত সেহেতু দলীয় ব্যানারে কার্যক্রম করা যাবে না। কি কারনে স্থগিত বা আক্রোশ মুলুক নাকি প্রশ্ন করা হলে তিনি জানান এসব নিয়ে আমার কোন বক্তব্য নাই।

জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার জানান, তারা দলীয় কোন শৃঙ্খলা মানেনা। বহিস্কৃত নেতাদের পুনর্বহালের দাবি জানাচ্ছেন আহবায়ক। একারনে কেন্দ্রের নির্দেশে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আক্রোশ মুলুক ভাবে নাকি স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, দল কারো নিজের সম্পদ না। শৃঙ্খলা যারাই ভঙ্গ করবে তাদের বিরুদ্ধেই ব্যাবস্থা গ্রহণ করা হবে। কবে বা কত দিনের মধ্যে পুনরায় কমিটি দেয়া হবে জানতে চাইলে তিনি জানান, কেন্দ্র যে ভাবে নির্দেশ দিবে সে মোতাবেক কাজ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31