ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিন( ৩০)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার পিরাশন গ্রামে এ ঘটনা ঘটে। রবিন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ওই যুবক বাড়ির লোকজনের অগোচরে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে যায় । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের লোকজন জানান,সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিল।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক গৌরাঙ্গ মোহন রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি রইসউদ্দিন।


