IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মান্দায় স্কুলের মাঠ দখলে বাধাবিএনপির ৬ নেতাকর্মী আহত

মান্দায় স্কুলের মাঠ দখলে বাধাবিএনপির ৬ নেতাকর্মী আহত

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় কথিত একটি মাদ্রাসার ব্যানার টাঙিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলে বাধা দেওয়ায় সংঘবদ্ধ একটি চক্রের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মান্দা-নিয়ামতপুর সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা আইওরপাড়া স্কুলবাজারে হামলার এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাতেই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু (৫৫), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৫৫), ওয়ার্ড যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন (৩৫), বিএনপিকর্মী কাবিল হোসেন (৫০), বল্লেক কাগজি (৪৫) ও সোহেল সরকার (৩৬)।

এদিকে বিএনপির নেতাকর্মীদের হামলার সংবাদ ছড়িয়ে পড়লে আইওরপাড়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে রাত সাড়ে ৮টার দিকে স্কুলবাজারে হামলা করে। এসময় সেলিম রেজার মুদিখানার দোকান, রমজান আলীর কম্পিউটার ও ফটোকপির দোকান, মামুনুর রশীদের পোল্ট্রি ফার্ম, মাসুদ রানার চায়ের ষ্টল, আব্দুল করিমের মুদি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আইওরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মÐল বলেন, বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৩ সালে সরকারিকরণ হয়। ১৯৭২ সালে স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর সরদার ১ একর ৮ শতক সম্পত্তি বিদ্যালয়ে দান করেন। দানকৃত সম্পত্তি খেলার মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। ওই সম্পত্তি দখল নিতে বিভিন্নভাবে পাঁয়তারা করছেন দাতা আব্দুল গফুরের ওরারিশগন।

বিএনপিনেতা গোলাম সাকলাইন চারু বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যালগ্নে হাফেজিয়া মাদ্রাসার নামে ব্যানার টাঙিয়ে বিদ্যালয়ের মাঠ দখলের চেষ্টা করেন রমজান আলী ও তার সাঙ্গপাঙ্গরা। জানতে পেরে ওই ব্যানারটি সরিয়ে নেওয়ার সময় তারা সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ বিএনপি ও যুবদলের ৬ নেতাকর্মী আহত হন।’

স্কুলবাজারের মুদি দোকানি সেলিম রেজা বলেন, সন্ধ্যার দিকে হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ চলে গেলে আইওরপাড়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে রাত সাড়ে ৮টার দিকে স্কুলবাজারে হামলা করে। এ সময় আমারসহ আশপাশের ৬-৭টি দোকান ভাঙচুরসহ লুটপাট চালানো হয়। হামলাকারীরা আমার দোকানোর অন্তত ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেননি। এজাহার পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31