IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে খাস পুকুর খনন করে টাকার মাটি বিক্রির অভিযোগ

রাণীনগরে খাস পুকুর খনন করে টাকার মাটি বিক্রির অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামে প্রায় চার বিঘা জলকরের একটি খাস পুকুর ৩০/৩৫ফিট গভীর করে খনন করে প্রায় ১৪লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ ওঠেছে। অতি গভীর খনন করায় পুকুরটিও চাষ অনুপযোগী হয়েছে পরেছে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই গ্রামের দেলোয়ার হোসেন খন্দকার বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার।

দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে. লোহাচুড়া গ্রামের জসিম উদ্দীন জেমস নামে কালিকাপুকুর নামে ১.৩৬একর একটি খাসপুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে এলাকার বিভিন্ন জায়গায় প্রায় ১৪লাখ টাকার মাটি বিক্রি করেছেন। প্রসাশনিক কোন অনুমতি না থাকলেও অবৈধভাবে প্রায় ৩০/৩৫ফিট গভীর করে মাটি খনন করা হয়েছে। এতে পুকুরটি চাষের অনুপযোগী হয়ে পরেছে। এছাড়া পুকুরের পাড় বাঁধার সময় দেলোয়ার হোসেনের জায়গা দখল করে মাঠি ফেলে ভরাট করা হয়েছে।

দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার সজিব হোসেন জানান,পুকুর খনন করে মাটি দিয়ে পুকুর সংলগ্ন আমাদের জায়গা ভরাট করে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ওই গ্রামের আখেরুজ্জামান মুকুলসহ বেশ কয়েকজন জবর দখল করেছে। আমরা এঘটনার সুষ্ঠু প্রতিকার পেতে আখেরুজ্জামান মুকুল ও বিএনপির নেতা ও মাটি বিক্রেতা জসিম উদ্দীন জেমসসহ কয়েক জনের নামে লিখিত অভিযোগ করেছি। আসা করছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার মিলবে।
এব্যাপারে আখেরুজ্জামান মুকুল বলেন,আমরা খাস পুকুরের পারের খাস জায়গা মাটি ভরাট করে চলাচলের রাস্তা বের করেছি। দেলোয়ারের কোন জায়গা দখল করিনি। তার পরেও মাপযোগ করে যদি জায়গা দেলোয়ারের হয় তাহলে আমাদের কোন আপত্তি থাকবেনা।
এব্যাপারে বিএনপি নেতা জসিম উদ্দীন জেমস এর মোবাইল নাম্বারে একাধীকবার ফোন দিয়ে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন,এঘটনায় গত ১৩এপ্রিল একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31