IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গুরুদাসপুর পর্যটন এলাকা চলনবিলের একমাত্র রাস্তার বেহাল দশা, সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

গুরুদাসপুর পর্যটন এলাকা চলনবিলের একমাত্র রাস্তার বেহাল দশা, সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোর গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের প্রায় ১-২ কিলোমিটার দীর্ঘ একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থায় এলাকাবাসী ও পর্যটকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘ ১০-১৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এই রাস্তা শুধু রুহাই গ্রামের নয়, আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। তাছাড়া চলনবিল একটি জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায়, রোহাই হয়ে চলনবিলগামী এই রাস্তা দিয়ে ছুটির দিন ও বিভিন্ন উৎসবে কমপক্ষে ১০-১৫ হাজার পর্যটক যাতায়াত করেন। কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে ভ্রমণ আনন্দের পরিবর্তে হয়ে ওঠে দুর্ভোগের যাত্রা।

অত্র ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বলেন, পর্যটক নগরী বিলসার একমাত্র রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা দরকার। বর্ষা মৌসুমের আগে উক্ত সংস্কার কাজটি শেষ করে জনদুর্ভোগ থেকে জনগনকে পরিত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসক ও গুরুদাসপুর ইউএনও মহোদয় এর নিকট তিনি আকুল আবেদন করেন।

অত্র ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আমিনুল হক মিঠু বলেন, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে আছে। মাঝে মাঝেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটি সংস্কার করা এলাকাবাসীর প্রানের দাবী।

সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ জোসনা বেগম বলেন, রাস্তাটি পাশ্ববর্তী উপজেলা তারাশ থেকে গুরুদাসপুর পর্যন্ত যোগাযোগেরও একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটির এমন করুণ অবস্থায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ এবং হতাশ।

স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি এবং সাধারণ জনগণ জানিয়েছেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আজও মিলেনি কোনো কার্যকর পদক্ষেপ। ফলে তারা দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন এর কাছে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে এই রাস্তাটি সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘব করেন এবং চলনবিলগামী পর্যটকদের নিরাপদ ভ্রমণের সুযোগ নিশ্চিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31