ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে পাঁড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী।
সভাপতিত্ব করেন ৬ নং পাঁড়ইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা চৌধুরী (বাদশা)।
বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. আইনুর রহমান, নিয়ামতপুর উপজেলা শাখার বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মুনজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা চৌধুরী তানভীর আহমেদ,যুবদল নেতা সালাউদ্দিন সিরাজী (পলাশ), বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক এইচ এম আসাদুজ্জামান সবুজ, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান (মাসুদ) প্রমুখ।
সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।


