IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ১৭১৯কেজি চাল জব্দ

রাণীনগরে ১৭১৯কেজি চাল জব্দ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৭১৯ কেজি চাল চব্দ করা হয়েছে। বুধবার
রাত ১১টা নাগাদ উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া এলাকা থেকে এই চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

সহকারী কমিশনা জানান,সরকারী চাল পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তি উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া মজিবর রহমানের ছেলে আশরাফ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিক বিহীন তার বাড়ী থেকে মোট ১৭১৯কেজি চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চালগুলো পারইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলীর হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান,প্রাথমিক ভাবে চালগুলো সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু সরকারী খালি বস্তাও পাওয়া গেছে। তবে চালগুলো সরকারী কি না,এবং প্রকৃত মালিক কে তা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত তদন্ত কমিটির তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন,যে বাড়ী থেকে চালগুলো জব্দ করা হয়েছে ওই বাড়ীর মালিক জানিয়েছেন চালগুলো তার নয়। এই জন্য চালের প্রকৃত মালিক কে,কারা এর সাথে জরিত এবং চালগুলো সরকারী কিনা এসব বিষয়ে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31