IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন নেতার আপত্তিকর পোস্ট নিয়ে সাংবাদিকদের নিন্দা জ্ঞাপন

ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন নেতার আপত্তিকর পোস্ট নিয়ে সাংবাদিকদের নিন্দা জ্ঞাপন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইবাবগঞ্জ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলুকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার আপত্তিজনক পোষ্ট নিয়ে জেলার সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ওই নেতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে। জানা গেছে, গত ২৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোত্তাসিন বিশ্বাস নামীয় অ্যাকাউন্ট থেকে চাঁপাইনাবগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়া হয়। মোত্তাসিন বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দেয়া পোস্টে লেখা হয় ‘প্রথম আলো পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি একজন হলুদ সাংবাদিক। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবেন না। ফ্যাসিস্টের দালালি করবেন না। ইন্ডিয়ার দালালি করবেন না। এই ধরনের দালালি করলে আমরা বরদাস্ত করব না। সত্য লিখুন না হলে আপনিও ছাড় পাবেন না।’ এছাড়াও আনোয়ার হোসেন দিলুর দুটি ছবিতে লাল রঙের ক্রস চিহ্ন ব্যবহার করেছেন

বিষয়টি নজরে আসার পর গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফরম চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’র জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সভাপতি রফিকুল আলম। এতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-সিটিজেএ’র নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ মোত্তাসিন বিশ্বাসের পোস্টে আপত্তিকর ও হুমকিস্বরূপ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পরিবর্তিত বাংলাদেশে একজন পেশাদার সাংবাদিককে নিয়ে আপত্তিজনক ও হুমকিস্বরূপ বক্তব্য কোনভাবেই কাম্য নয়। সভায় আরও বলা হয়, যে সব অধিকারের আকাক্সক্ষা নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান হয়, তারমধ্যে অন্যতম একটি হচ্ছে বাকস্বাধীনতার অধিকার। একজন পেশাদার সাংবাদিককে নিয়ে ফেসবুকে এমন পোস্ট সেই আকাক্সক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এটা স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ, যা আমাদের উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত করেছে। তাই অবিলম্বে মোত্তাসিন বিশ্বাস তার দেয়া পোস্টটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ তথা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-সিটিজেএ সম্মিলিতভাবে কর্মসূচি দিতে বাধ্য হবে। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে লিখিতভাবে অবহিত করা হবে। এরপর তারা পরবর্তী তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাবতীয় সংবাদ বর্জন করা হবে। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোঃ মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনায় মঙ্গলবার রাতে একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31