IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চারঘাটে ককটেল বিস্ফোরন, খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুরেরপ্রতিবাদে বিক্ষোভ মিছিল

চারঘাটে ককটেল বিস্ফোরন, খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুরেরপ্রতিবাদে বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে স্কুল মাঠে ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশার নেতৃত্বে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদপাশা, সাবেক সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফত রহমান কোকো স্মৃতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা পন্ড করতেই একদল সন্ত্রাসী ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলা বন্ধ করা করেছে। এই ককটেল বিস্ফোরনের সঙ্গে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী দেন বক্তারা।
বক্তারা আরো বলেন, চারঘাটের মাটিত কোন সন্ত্রাসী, মাদক কারবারী, চাদাবাজদের ঠায় হবে না। প্রশাসন এসবক চাদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারীদের গ্রেফতারে আরও সজাগ দুষ্টি দেবেন এমন প্রত্যাশা করেন বক্তারা।

উল্লেখ্য, শনিবার প্রকাশ্যে দিনের বেলায় সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে একদল দুর্বৃত্তরা। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় চারঘাট বাজারের দোকানপাট। পন্ড হয়ে যায় প্রীতি টুর্নামেন্ট খেলা।

এ দিকে ককটেল বিস্ফোরনের একটি ভিডিও নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে। ওই ভিডিও তে দেখা যায় একটি মোটরসাইকেল যোগে দুই যুবক এসে একটি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়ে দ্রæত পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ককটেল বিস্ফোরনের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লেও পুলিশ এখনও ব্যবস্থা গ্রহন করতে পারেনি। ফলে পুলিশের ভুমিকাও সাধারন মানুষের মাঝে রহস্য জন্ম দিয়েছে।

বিষয়টি সম্পর্কে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ককটেল বিস্ফোরনের ভিডিওটি আসলেও কোথাকার সেটা আমরা নিশ্চিত নয়। তাছাড়া ককটেল বিস্ফোরন ঘটিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুরের ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আইনের সর্ববচ্চ শাস্তি নিশ্চিত করতে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31