IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> খেলা >> কখন ওয়ানডে থেকে অবসর নেবেন, জানালেন রোহিত শর্মা

কখন ওয়ানডে থেকে অবসর নেবেন, জানালেন রোহিত শর্মা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৪ সালের জুনে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। এরপর গেল কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ডানহাতি ব্যাটার।

টেস্ট অবসর ঘোষণা করে দেওয়া সোস্যাল মিডিয়া পোস্টে রোহিত জানান, তিনি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। তবে কতদিন ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন, সেটি জানাননি। যে কারণে ভক্তদের কৌতূহল থেকেই যায়।

রোহিতের বর্তমান মানসিকতা বিবেচনায় বোঝাই যাচ্ছে যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রয়েছে তার। যদিও রোহিত নিজে কী চাইছেন সেটা বড় কথা নয়, বিসিসিআই তথা জাতীয় নির্বাচকরা রোহিতকে নিয়ে কী ভাবছেন, সেটাই গুরুত্ব পায় সবার আগে।

এমন পরিস্থিতিতে রোহিত নিজের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে একটি বার্তা দেন। কবে ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় বলবেন সেটা বুঝিয়ে দেন নিজের কথায়।

ভারতীয় সাংবাদিক বিমল কুমারের সঙ্গে আলোচনায় রোহিত জানান, তিনি এখনও দলে অবদান রাখতে পারছেন বলে মনে করেন।

রোহিত বলেন, ‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলবো। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কী? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।’

রোহিত আরও বলেন, ‘আমি এমনটা আগেও করেছি। আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব। যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।’

এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭৩টি ওয়ানডে খেলেছেন রোহিত। ২৬৫ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ১১১৬৮ রান। ৩২টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ৫৮টি হাফসেঞ্চুরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31